সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা

০৬ এপ্রিল ২০২৬, ০২:০৫ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৩ PM
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন © ফাইল ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে। এসব আসনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ মে। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, শেরপুর-৩ এবং বগুড়া-৬ এই দুই আসনের নির্বাচন আগামী ৯ তারিখ। আমরা গত দুদিন এ দুই জায়গায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য গেছি। স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রিজাইডিং অফিসারদের সাথেও কথা বলেছি। এখন পর্যন্ত যা দেখেছি বা যতটুকু হচ্ছে, নির্বাচন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি নেই। 

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। বিভিন্ন পর্যায় থেকে যে তথ্য পেয়েছি, সেখানে আমাদের আতঙ্কিত বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে এবং তারা সার্বিক পরিস্থিতি সব সময় মনিটর করছে। আমরা স্পষ্ট করে বলছি, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের থেকে এটা কোনও অংশে কম গুরুত্বপূর্ণ না।

আরও পড়ুন: এক অর্থবছরে কত শিক্ষক নিয়োগ দেওয়া হবে, জানাল এনটিআরসিএ

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি। আজকের সভা ছিল সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে। স্থানীয় সরকার নির্বাচনের কোনও টাইমলাইনও নেই।

গাজী নজরুলের রিমান্ডের একদিন, যা বললেন ডিবি কর্মকর্তা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধের মধ্যেই নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তিনি নীরব ছিলেন, কিন্তু পৃথিবীকে বলে গেছেন অনেক কথা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুলের আসনে জামায়াতের নতুন প্রার্থী?
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডি লেকে ভাসছিলো লাশ শনাক্ত করলেন স্ত্রী
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাসের ভাড়া বাড়ল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬