সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ AM
 সাউন্ড সিস্টেম

সাউন্ড সিস্টেম © সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে সাউন্ড সিস্টেম (এসআইএস) স্থাপনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগটি তদন্ত করছেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস।

বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল জানান, পূর্ববর্তী কমিশনের অনুমোদনে এ অনুসন্ধান শুরু হয়েছে। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী আস্রাফুল হকের তত্ত্বাবধানে ঠিকাদার কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদার সাউন্ড সিস্টেম স্থাপন করেন। পরে সংসদ অধিবেশন চলাকালে একাধিকবার এতে বিভ্রাট দেখা যায়।

দুদকের অভিযোগ, সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে স্থাপন ও মেরামতের কাজে অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সংসদ ভবনে বিক্ষোভের সময় সিস্টেমটি ক্ষতিগ্রস্ত হলে একই ঠিকাদারের মাধ্যমে মেরামতের কাজ করা হয়। এ জন্য ৯ কোটি টাকা বরাদ্দের মধ্যে প্রায় ৫ কোটি টাকা ব্যয় করা হয়।

বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬