২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল

২৫ মার্চ ২০২৬, ০৮:৩২ AM
বক্তব্য দিচ্ছেন রংপুরের ডিসি এনামুল আহসান

বক্তব্য দিচ্ছেন রংপুরের ডিসি এনামুল আহসান © ভিডিও থেকে নেওয়া

রংপুরে আয়োজিত এক উন্নয়ন সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক (ডিসি) এনামুল আহসানের ঘনঘন ‘স্যার’ সম্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মাত্র দুই মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রীকে অন্তত ৬৪ বার ‘স্যার’ বলে সম্বোধন করেছেন ডিসি।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

ছড়িয়ে পড়া ওই বক্তব্যের ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক এনামুল আহসান মন্ত্রীর সামনে রংপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রস্তাবনা তুলে ধরছেন। তবে কথা বলার সময় তিনি প্রায় প্রতিটি বাক্যে একাধিকবার ‘স্যার’ শব্দটি ব্যবহার করেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে এটি নিয়ে তীব্র হাস্যরস ও নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণকে ‘অতি-ভক্তি’ এবং পেশাদারিত্বের পরিপন্থী হিসেবে অভিহিত করেছেন।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া নীলফামারী ও গাইবান্ধা জেলার সংসদ সদস্যবৃন্দ, রংপুর রেঞ্জের ডিআইজি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় উন্নয়ন প্রস্তাবনার চেয়ে জেলা প্রশাসকের সম্বোধন রীতিই এখন মূল আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। এত অল্প সময়ের মধ্যে বারবার একই সম্বোধনে সভায় উপস্থিত অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ প্রশাসনিক শিষ্টাচার লঙ্ঘন কি না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬