বদরগঞ্জে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ‘ওরা এগারোজন’

১৪ মার্চ ২০২৬, ০৮:০০ PM
জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা

জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রংপুরের বদরগঞ্জে প্রত্যাশা কোচিং সেন্টার নামে এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪ জন শিক্ষার্থীর মধ্যে ১১ জন-ই জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। একই প্রতিষ্ঠানের প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হওয়ায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বদরগঞ্জ পৌরশহরের জীতেন দত্ত মঞ্চ সংলগ্ন এলাকায় প্রত্যাশা কোচিং সেন্টার থেকে এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ১৪ জন্য শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ১১ জন বৃত্তি লাভ করেন। বৃত্তি প্রাপ্তরা হলেন, মোছা. নুঝাহাত রওনক, মো. মেহেদী হাসান মারুফ, তাওহীদ ইসলাম তন্ময়, মো. তাজবীদ ইনান শিফাত, সমুদ্র হক আরাবী, মো. তালিব ইয়াসির আয়ান, মিস. সাদিয়া রহমান, দিপান্বিতা চাকী বর্ষা, মিস. রিয়ান্তা ইসলাম বর্ষা, মো. সাখাওয়াত হোসেন শাফিন ও মরিয়ম মুস্তারি জেরিন।

প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল খালেক বলেন, আগামীদিনে এই প্রতিষ্ঠান থেকে আরও শিক্ষার্থী যাতে সফলতা অর্জন করে সে চেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা, মনন বিকাশে সৃজনশীলতা বজায় রাখার জন্য চেষ্টা অব্যাহত থাকবে।

গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেলেন পুতিন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬