সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে যেতে দেওয়ার আশ্বাস ইসি সচিবের

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ PM
সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে যাওয়ার বিষয়ে কাজ করছে নির্বাচন কমিশন

সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে যাওয়ার বিষয়ে কাজ করছে নির্বাচন কমিশন © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার পর তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে সাংবাদিকরা এ সিদ্ধান্তে বেশি বিপদে পড়বেন বলে জানিয়েছেন তারা। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে ইসি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সাংবাদিকরা যেন মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারে, সেটি নিয়ে কাজ চলছে। দ্রুত এ বিষয়ে পৃথক নির্দেশনার মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এদিকে মোবাইল ফোন নিষিদ্ধের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ইসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এটা মোটেও সঠিক সিদ্ধান্ত না। এর মাধ্যমে কোনও গোষ্ঠীকে বিশেষ কোনও সুবিধা দেওয়ার পায়তারা চলছে কিনা, এটা আমরা মনে করি। মানুষের নিরাপত্তার জন্যও সঙ্গে ফোন থাকা প্রয়োজন।’

তিনি বলেন, ‘আর মোবাইল ফোনটা মানুষ কোথায় রাখবে? এটা মোটেও গ্রহণযোগ্য না। অবিলম্বে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিৎ। আমার বিকেলে ১১ দলের পক্ষ থেকে ইসিতে যাব। সেখানে বিষয়টি নিয়ে কথা বলব।’

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ১১ দলের হয়ে ইসিতে যাবেন বলে জানান এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বুথের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, এমনটা হলেও মানা যেত। কিন্তু ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করার কোন যুক্তি নেই। তার মানে সবাই বাড়িতে মোবাইল রেখে ভোটকেন্দ্রে যাবে? এটা কেমন কথা।

তিনি বলেন, ‘সরকারি লোকজন ছাড়া কেউ মোবাইল রাখতে পারবে না, এটা এবসার্ড।ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার ডকুমেন্টেশন হবে কী করে? ভোটারের মোবাইলে ধারণকৃত ছবি বা ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সুযোগ বন্ধ করার চেষ্টা অহেতুক।’

আরও পড়ুন: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধে তীব্র সমালোচনা, ইসিতে যাচ্ছে জামায়াত-এনসিপি

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিকের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি।

ইসির বিজ্ঞপ্তিতে ভোটের দিন এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনাটি ছড়িয়ে পড়ে।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকবে। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিয়ে সাংবাদিক সোহেল রানা ফেসবুকে লিখেছেন, ‘সরকার হটলাইন নম্বর দিয়েছে ভোটের সমস্যা বা অভিযোগ থাকলে জানাতে। কিন্তু ইসির নির্দেশনায় আছে, কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ। ইসির এমন নির্দেশে বাড়িতে মোবাইল রেখে আসা ভোটার, পথে পথে বাধা পেলে, হামলার শিকার হলে, হটলাইনে ফোন দিবে কী দিয়ে?’

ক্রিকেটারদের বড় সুসংবাদ দিল বিসিবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে তথ্য গোপন করছেন খলনায়ক ডন:…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডে মাঝরাতে ২৭ শিক্ষককে ডেকে এসএসসির খাতা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আলিমে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9