দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো : স্বরাষ্ট্রমন্ত্রী

০১ মার্চ ২০২৬, ০৫:৪৪ PM
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী © সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রবিবার (১ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গত ১৩ দিনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।ভালো একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশে স্থিতিশীলতা আসে; মানুষের মনে শান্তি এবং নিশ্চয়তা আসে। এসব কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। 

নরসিংদীতে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। আমরা বলেছি ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার ভিতরে সমস্ত অপরাধীদেরকে গ্রেফতার করতে হবে। সেখানে ২৪ ঘন্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রী বলেন, আরো দু'তিনটা এরকম ঘটনা ঘটেছে। সবগুলো ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারে সক্ষম হয়েছে। তিনি বলেন, আমরা গণক নই যে ঘটনা ঘটার আগে আমরা সেটা জানবো। কিন্তু ঘটনা ঘটার পরে আমাদের দায়িত্ব আমরা পালন করছি কিনা সেটাই হচ্ছে মানুষের দেখার বিষয়। আমরা জনগণকে সেটা দেখাতে পেরেছি।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কতটা আন্তরিক, কতটা কঠোর এ বিষয়ে জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছে। তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি- তদন্তের দায়িত্ব আমাদের। আমরা যেকোনো ঘটনায় খুব দ্রুত তদন্তের মধ্য দিয়ে আদালতে চার্জশিট দাখিল করবো যাতে ন্যায়বিচারের নিশ্চিত করা যায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের আমলে ১৩৩ টার মতো অধ্যাদেশ জারি হয়েছে। এর মধ্যে কতগুলো স্পর্শকাতর অধ্যাদেশ রয়েছে। মন্ত্রী বলেন, জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই এই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। পার্লামেন্টের নিয়ম অনুসারে সেই অধ্যাদেশগুলো হুবহু কোনগুলো সংসদ গ্রহণ করবে সেগুলো জাতীয় সংসদে নির্ধারিত হবে। কিছু কিছু অধ্যাদেশ হয়তো সংশোধনীসহ গ্রহণ করা হতে পারে-সেটিও জাতীয় সংসদে নির্ধারিত হবে।

আর কোন কোনগুলো তাদের হয়তো প্রয়োজন হবে না, তামাদি হয়ে যাবে তাও জাতীয় সংসদে নির্ধারিত হবে। তিনি বলেন, সে বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে। আশা করি সংসদ অধিবেশন শুরু হলে আপনারা সবাই এ বিষয়ে অবহিত হবেন।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950