ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ AM
ভোটকেন্দ্র

ভোটকেন্দ্র © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন। 

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকবে। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এদিকে নির্বাচন প্রস্তুতি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টার বরাতে শনিবার এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, সারা দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। বৈঠকে এসব ক্যামেরার কার্যক্রমের একটি সরাসরি প্রদর্শনীও দেখানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ পুরোপুরি চালু করা হয়েছে। এই অ্যাপটি কেবল নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যবহার করবেন।

২ ঈদে সরকারি ছুটির ঘোষণা দিল ক্যালিফোর্নিয়া 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক শহীদুলের বাসায় বিদ্যুৎ বিল এলো ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে আইনি জট, রাজনৈতিক কৌশলে আটকে সংস্কারের…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতান্ত্রিক যুক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬