খালেদা জিয়ার ‘প্রতিশ্রুতি’ ছিল, শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবি উঠল সংসদে

১০ নভেম্বর ২০২৬, ০৭:০১ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের এমপি মো. আবু তালিব তার নিজ এলাকার একটি বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে এই দাবি তোলেন তিনি।

জামায়াতের এমপি আবুল তালিব বলেন, সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলে নারী শিক্ষার প্রসার, শিক্ষার মান উন্নয়ন এবং আলোকিত শিক্ষিত নারী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ১,১৩৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠান থেকে ২৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ভালো ফলাফল অর্জন করে। দীর্ঘদিনের ঐতিহ্য, সুনাম ও শিক্ষা সেবার মধ্য দিয়ে বিদ্যালয়টি কালিগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার নারী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নির্বাচনি প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে এই ঐতিহ্যবাহী সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি জাতীয়করণের প্রতিশ্রুতি প্রদান করেছিলেন। তার সেই প্রতিশ্রুতি অত্র এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আশার সঞ্চার করে রেখেছে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও সেই প্রত্যাশা বাস্তবায়ন হয়নি।

তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিনীতভাবে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া সেই প্রতিশ্রুতির প্রতি সম্মান প্রদর্শন করে এবং তার ঘোষিত জনকল্যাণমুখী উদ্যোগের ধারাবাহিকতায় বিদ্যালয়টি জাতীয়করণের বিষয় সদয় বিবেচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে বিশেষভাবে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করছি।

সংসদে বদলি নিয়ে প্রশ্ন, যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
বিসিএসের প্রস্তুতি নিতে ঢাবি যাচ্ছিলেন, মোহাম্মদপুরে আসতেই …
  • ১০ নভেম্বর ২০২৬
বিসিএসসহ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে নানা উদ্যোগ, সংসদ…
  • ১০ নভেম্বর ২০২৬
আ ফ ম মাহবুবুল হকের আদর্শ ধারণ করে শোষণমুক্ত বাংলাদেশ গড়ার …
  • ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে যা বলল ভারত
  • ১০ নভেম্বর ২০২৬
এইচএসসিতে জিপিএ ৩.২৫, তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা থাক…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950