ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধে তীব্র সমালোচনা, ইসিতে যাচ্ছে জামায়াত-এনসিপি

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ AM
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ নিয়ে ইসির বিজ্ঞপ্তিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী ও এনসিপি

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ নিয়ে ইসির বিজ্ঞপ্তিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী ও এনসিপি © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে ইসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এটা মোটেও সঠিক সিদ্ধান্ত না। এর মাধ্যমে কোনও গোষ্ঠীকে বিশেষ কোনও সুবিধা দেওয়ার পায়তারা চলছে কিনা, এটা আমরা মনে করি। মানুষের নিরাপত্তার জন্যও সঙ্গে ফোন থাকা প্রয়োজন।’

তিনি বলেন, ‘আর মোবাইল ফোনটা মানুষ কোথায় রাখবে? এটা মোটেও গ্রহণযোগ্য না। অবিলম্বে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিৎ। আমার বিকেলে ১১ দলের পক্ষ থেকে ইসিতে যাব। সেখানে বিষয়টি নিয়ে কথা বলব।’

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ১১ দলের হয়ে ইসিতে যাবেন বলে জানান এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বুথের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, এমনটা হলেও মানা যেত। কিন্তু ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করার কোন যুক্তি নেই। তার মানে সবাই বাড়িতে মোবাইল রেখে ভোটকেন্দ্রে যাবে? এটা কেমন কথা।

তিনি বলেন, ‘সরকারি লোকজন ছাড়া কেউ মোবাইল রাখতে পারবে না, এটা এবসার্ড।ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার ডকুমেন্টেশন হবে কী করে? ভোটারের মোবাইলে ধারণকৃত ছবি বা ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সুযোগ বন্ধ করার চেষ্টা অহেতুক।’

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিকের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি।

আরও পড়ুন: নির্বাচনের তিন দিন আগে নানা ‘অসঙ্গতি’র শিক্ষা আইন পাসে তড়িঘড়ি

ইসির বিজ্ঞপ্তিতে ভোটের দিন এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনাটি ছড়িয়ে পড়ে।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকবে। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিয়ে সাংবাদিক সোহেল রানা ফেসবুকে লিখেছেন, ‘সরকার হটলাইন নম্বর দিয়েছে ভোটের সমস্যা বা অভিযোগ থাকলে জানাতে। কিন্তু ইসির নির্দেশনায় আছে, কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ। ইসির এমন নির্দেশে বাড়িতে মোবাইল রেখে আসা ভোটার, পথে পথে বাধা পেলে, হামলার শিকার হলে, হটলাইনে ফোন দিবে কী দিয়ে?’

কারিগরিতে বদলির ক্ষেত্রে নম্বর বন্টন, স্কুল-কলেজের ক্ষেত্রে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে চিন্তার প্রতিযোগিতা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি ভিপি হওয়া মানে তুই ভিপি, তোরা ভিপি’— নিষিদ্ধ ছাত্রলীগ …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ন্যাশনাল ডক্টরস ফোরামের ‘সীরাহ কনফারেন্স’
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৬ সেপ্টেম্বর …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9