জামায়াতের নারীকর্মী হেনস্তার দায়ে ধানের শীষের ৬ কর্মীকে জরিমানা

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ AM
বিএনপির কর্মীরা

বিএনপির কর্মীরা © টিডিসি ফটো

যশোরের চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তা ও লাঞ্ছিত করার অভিযোগে ধানের শীষ প্রতীকের ছয় কর্মীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (৮ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী জজ ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

দণ্ডিত ব্যক্তিরা জরিমানার টাকা অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের মুখে পড়বেন, তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিয়াকত হোসেন নামে একজনকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, দণ্ডপ্রাপ্তদের মধ্যে ধুলিয়ানি ইউনিয়নের মুক্তারপুর গ্রামের ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন ও কবির হোসেনকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা পরিশোধে ব্যর্থ হলে তাদের ১০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে, হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের শাহাবদ্দীনকে ১০ হাজার টাকা এবং মুকুল ও মন্টু রহমানকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। শাহাবদ্দীনের ক্ষেত্রে অনাদায়ে ১০ দিন এবং মুকুল ও মন্টুর ক্ষেত্রে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি দুপুরে চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর গ্রামে সাধারণ নারীকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে অভিযুক্ত ইব্রাহিম, লিয়াকত, শিমুল ও কবির তাদের ওপর হামলা চালান। তারা কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি মোবাইল ফোন এবং প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নেন। একইভাবে হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামেও শাহাবদ্দীন, মুকুল ও মন্টু রহমান মিলে ভোট চাইতে যাওয়া নারী কর্মীদের লাঞ্ছিত করেন।

আদালত পর্যবেক্ষণে জানান যে, অভিযুক্তদের এই আচরণ 'সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫(গ) ও ১৫ (ঘ) বিধির লঙ্ঘন', যা একটি স্পষ্ট শাস্তিযোগ্য অপরাধ। গতকাল অভিযুক্তরা সশরীরে আদালতে হাজির হলে সাক্ষ্য-প্রমাণ ও শুনানির ভিত্তিতে বিচারক এই অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।

ক্যাম্পাসের বাসে উচ্চস্বরে কথাবার্তার জেরে সিনিয়র-জুনিয়র মা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের প্রস্তাব অনুমোদন, পাবেন যেদিন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়াকে হারানোর পরই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বে ফুটওয়্যার নিয়োগ দেবে ১০ চীনা দোভাষী, আবেদন ২৮ অক্টোবর প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির মিছিলে ‘ছাত্রলীগ, যুবলীগের নামে স্লোগান’, তদন্তে কম…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় যে স্ট্র্যাটেজিতে পড়ে নবম হয়েছিলেন, এ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬