আরও এক আসনে বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ AM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ AM
বিএনপি প্রার্থীকে সমর্থন গণঅধিকার পরিষদ নেতার

বিএনপি প্রার্থীকে সমর্থন গণঅধিকার পরিষদ নেতার © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের উচ্চতর পরিষদ সদস্য মো. রবিউল হাসান (ট্রাক) বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের (ধানের শীষ) প্রতি সমর্থন ও বিএনপির পক্ষে মাঠে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে রবিউল হাসান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বিএনপি ও গণঅধিকার পরিষদ দীর্ঘদিন ধরে একই রাজনৈতিক আন্দোলনে রাজপথে একসঙ্গে রয়েছে। সেই রাজনৈতিক সহযাত্রার ধারাবাহিকতা এবং কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়ন ও স্থিতিশীল ভবিষ্যতের কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরকে বিএনপির পক্ষ থেকে যে সাংগঠনিক সহযোগিতা ও রাজনৈতিক সমর্থন দেওয়া হচ্ছে, তার পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের প্রতিফলন হিসেবেই পটুয়াখালী-৪ আসনে বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করা হয়েছে।

রবিউল হাসান জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ব্যালট পেপারে তার প্রতীক থাকলেও, ভোটের মাঠে তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবেন। তার ভাষায়, এই সিদ্ধান্ত কোনো সাময়িক কৌশল নয়; বরং কলাপাড়া–রাঙ্গাবালীর মানুষের প্রতি রাজনৈতিক দায়বদ্ধতা ও বৃহত্তর ঐক্যের বাস্তব প্রকাশ।

সংবাদ সম্মেলনে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, রবিউল হাসানের নির্বাচন থেকে সরে দাঁড়ানো ও সমর্থনের ঘোষণা জাতীয়তাবাদী শক্তির ঐক্যের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তিনি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

এদিন একই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমান কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে এবিএম মোশাররফ হোসেনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন। এতে পটুয়াখালী-৪ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক বনি আমিন, সদস্য সচিব রবিউল আউয়াল অন্তর, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মো. বনি আমিন সিফাতসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সমঝোতার ফলে পটুয়াখালী-৪ আসনে বিরোধী রাজনৈতিক শক্তির ভোট বিভাজনের আশঙ্কা উল্লেখযোগ্যভাবে কমবে এবং নির্বাচনী লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রূপ পাবে।

এর আগে  কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল রোববার কুড়িগ্রামের নাগেশ্বরী ডি এম একাডেমি ফুটবল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর জনসভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি।

সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে এক করবেন না: সারজিস আলম
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ ৮ বছরের সাজিদ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9