যে কারণে ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ AM
মাহমুদুর রহমান মান্না

মাহমুদুর রহমান মান্না © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচনী এলাকার ব্যয়ভার বহন করা সম্ভব না হওয়ায় তিনি এই আসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে মাহমুদুর রহমান মান্না তার ভেরিফাইড ফেসবুক পেজেও একটি পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা আজ, এ সভা কী, কেন ডাকা হয়?

বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি বর্তমানে বগুড়ায় অবস্থান করছি। একটি বিশেষ পরিস্থিতিতে আমি বগুড়া-২ এবং ঢাকা-১৮ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লক্ষ ভোটার রয়েছেন। এই আসনের নির্বাচনী ব্যয়ভার এতই বেশি যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়।’

দীর্ঘদিন আন্দোলনের মাঠে থাকা এই অভিজ্ঞ রাজনীতিক আরও বলেন, ‘ব্যয়বহুল নির্বাচনের বাস্তবতা বিবেচনা করে আমি ঢাকা-১৮ আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই আকস্মিক সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না বর্তমানে তার নিজ এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচনী লড়াইয়ে মনোনিবেশ করছেন। ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেও বগুড়া-২ আসনে তার প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত বহাল রয়েছে।

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9