মুন্সিগঞ্জে বিএনপির সংঘর্ষ: অস্ত্রধারী ৪ জন শনাক্ত, গ্রেপ্তার হয়নি কেউ

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ AM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ AM
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ © ফাইল ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় অস্ত্র হাতে গুলি করা চারজনকে শনাক্ত করেছে পুলিশ। তবে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও রোববার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং এ ঘটনায় কোনো মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনাক্ত অস্ত্রধারীরা হলেন-মুন্সিকান্দি গ্রামের ফাহিম দেওয়ান, একরাম দেওয়ান, একরামুল সরকার ওরফে ছোট একরাম এবং জিহাদ সরকার। তারা সবাই সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন মোল্লার সমর্থক।

গত ৭ ফেব্রুয়ারি দুপুরে উজির-আওলাদ হোসেন পক্ষের সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান (মল্লিক) ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে ককটেলের স্প্লিন্টার ও গুলিবিদ্ধ হয়ে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

এ বিষয়ে বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান বলেন, মোল্লাকান্দির ঘটনাটি একটি এলাকাভিত্তিক দ্বন্দ্ব। ঘটনার সময় ধানের শীষের কোনো আনুষ্ঠানিক প্রচার কর্মসূচি ছিল না এবং কোনো জ্যেষ্ঠ নেতা–কর্মীও উপস্থিত ছিলেন না। বিএনপি ও নির্বাচনী পরিবেশকে বিতর্কিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলাকাভিত্তিক দ্বন্দ্বকে নির্বাচনকেন্দ্রিক দ্বন্দ্ব বলে চালানো হচ্ছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, অস্ত্রধারীসহ সংঘর্ষে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তারা নজরদারিতে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9