এক আসনের নির্বাচন স্থগিত চেয়ে ইসিতে স্বতন্ত্র প্রার্থীর আবেদন

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ AM
 নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী পোস্টাল ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ তুলে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহারাস্তী) আসনের নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানিয়া।

আবেদনে তিনি উল্লেখ করেন, হাইকোর্টের আপিল নং–৫০০/২০২৬-এর রায়ে গত ২১ জানুয়ারি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের বৈধতা পান। পরদিন ২৩ জানুয়ারি তার প্রতীক ‘ফুটবল’ বরাদ্দ দেওয়া হয়। অথচ এর আগেই, ২১ জানুয়ারি থেকেই বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়ে যায়।

তার অভিযোগ, প্রার্থিতা ও প্রতীক বরাদ্দের আগেই পোস্টাল ভোট গ্রহণ শুরু হওয়ায় নির্বাচনি আইন ও সমতার নীতিমালা লঙ্ঘিত হয়েছে। যদিও পরে ২৭ জানুয়ারি থেকে পোস্টাল ব্যালটে তার নাম ও প্রতীক যুক্ত করা হয়, তবে এর আগেই বিপুল সংখ্যক ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন।

আবেদনে আরও বলা হয়, চাঁদপুর-৫ আসনে মোট প্রবাসী পোস্টাল ভোটারের সংখ্যা ১১ হাজার ৮১২ জন। এর মধ্যে একটি বড় অংশের ভোট প্রার্থিতা ও প্রতীক বরাদ্দের আগেই গ্রহণ করা হওয়ায় নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসারকে অবগত করা হলে তিনি সমস্যার সমাধানে অপারগতা প্রকাশ করেন এবং নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এ অবস্থায় প্রার্থিতা ও প্রতীক পাওয়ার আগেই প্রবাসী পোস্টাল ভোট গ্রহণের ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর-৫ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানিয়া।

আবেদনের অনুলিপি জেলা রিটার্নিং অফিসার, সহকারী জেলা রিটার্নিং অফিসার এবং হাজীগঞ্জ ও শাহারাস্তী উপজেলার রিটার্নিং অফিসারদের কাছেও পাঠানো হয়েছে।

ক্যাম্পাসের বাসে উচ্চস্বরে কথাবার্তার জেরে সিনিয়র-জুনিয়র মা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের প্রস্তাব অনুমোদন, পাবেন যেদিন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়াকে হারানোর পরই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বে ফুটওয়্যার নিয়োগ দেবে ১০ চীনা দোভাষী, আবেদন ২৮ অক্টোবর প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির মিছিলে ‘ছাত্রলীগ, যুবলীগের নামে স্লোগান’, তদন্তে কম…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় যে স্ট্র্যাটেজিতে পড়ে নবম হয়েছিলেন, এ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬