ডাক্তারি ছেড়ে রাজনীতিতে আসা নিয়ে অপপ্রচার, যা বললেন তাসনিম জারা

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ AM
ডা. তাসনিম জারা

ডা. তাসনিম জারা © ফাইল ছবি

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারা তার বিরুদ্ধে চলমান অপপ্রচার নিয়ে মুখ খুলেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ফেক আইডি থেকে তাকে নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার ততই বাড়ছে।

ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, রাজনীতিতে অনেক টাকা, তাই তিনি ডাক্তারি ছেড়ে রাজনীতিতে এসেছেন এ ধরনের অপপ্রচার ইদানীং বেশি দেখা যাচ্ছে। তিনি বলেন, মানুষের উদ্দেশ্য নিয়ে যে কেউ যেকোনো কথা বলতে পারে, কিন্তু তার প্রমাণ দেওয়া সম্ভব নয়। তাই তিনি নিজের অতীত কাজের কিছু বাস্তব তথ্য তুলে ধরছেন এবং বাকি সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দিচ্ছেন।

তিনি জানান, বর্তমানে সব সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে তাকে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ অনুসরণ করেন। গত পাঁচ বছরে বিভিন্ন কোম্পানির পণ্যের বিজ্ঞাপন বা পেইড প্রমোশন করে কোটি কোটি টাকা আয়ের সুযোগ থাকলেও তিনি সচেতনভাবে তা করেননি।

ডা. তাসনিম জারা বলেন, পেইড প্রমোশন বা বিজ্ঞাপন করা কোনো দোষের বিষয় নয়। অনেক কনটেন্ট ক্রিয়েটর সম্মানের সঙ্গেই এটি করেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, একজন চিকিৎসকের পরামর্শ শতভাগ নিরপেক্ষ হওয়া উচিত। টাকার বিনিময়ে নির্দিষ্ট কোনো ওষুধ বা পণ্যের কথা বললে সেই নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

এ বিবেচনা থেকেই তিনি গত পাঁচ বছরে কোনো বাণিজ্যিক পণ্যের বিজ্ঞাপন করেননি উল্লেখ করে বলেন, শুধুমাত্র জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিছু নন-প্রফিট উদ্যোগের সঙ্গে কাজ করেছেন।

তিনি আরও বলেন, আমার উদ্দেশ্য যদি অর্থবিত্ত হতো, তাহলে রাজনীতিতে আসার প্রয়োজন ছিল না। আমার পেশাতেই সেই সুযোগ ছিল। আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি অনুরোধ জানান।

পরোক্ষ ধূমপানে বাড়ছে মৃত্যুঝুঁকি, অন্যের সিগারেটের ধোঁয়া থে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আই মনে কইচ্ছিলাম আর লাশ পোলা কান্দে নিবো, ওন আই পোলার লাশ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ সেনাসদস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিশ্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আশি-নব্বই দশকের ভাইরাল ট্রেন্ডিং ছবি বানাতে ব্যবহার করুন সে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9