ব্যবসায়ীকে গুলি করে হত্যা

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ AM
স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি © সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম সরকার চরমধুয়া গ্রামের হাজী মঙ্গল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার স্ত্রী মমতাজ বেগম স্থানীয় চরমধুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য (ইউপি সদস্য) বলে জানা গেছে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে গাজিপুরা এলাকায় পৌঁছালে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা রফিকুলকে লক্ষ্য করে পেছন দিক থেকে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

পরে রাত সাড়ে ১০টার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মোস্তাকিম জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রিফাত ও নয়নসহ কয়েকজনের সঙ্গে রফিকুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর আগেও তাকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে রফিকুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে স্বজনদের মধ্যে শোকের মাতম দেখা দেয়। একই সঙ্গে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রবীর চন্দ্র ঘোষ জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9