সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা আজ, এ সভা কী, কেন ডাকা হয়?

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ AM
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট © সংগৃহীত

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি এতে অংশ নেবেন। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, সভায় অধস্তন আদালতের ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফুল কোর্ট সভা কী, কেন ডাকা হয়?
সুপ্রিম কোর্টকে বাংলাদেশের সংবিধানের রক্ষক এবং ব্যাখ্যাকারী বলা হয়। বিচার বিভাগের সর্বোচ্চ স্তর এই সুপ্রিম কোর্ট। আর, প্রধান বিচারপতিই বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশের সর্বোচ্চ এ আদালতে দুইটি বিভাগে বিচার কার্যক্রম পরিচালিত হয়। এ দুটি বিভাগ হলো আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। এই দুই বিভাগের সকল বিচারপতির অংশগ্রহণে যে সভা অনুষ্ঠিত হয় তাকেই ‘ফুল কোর্ট’ সভা বলা বলা হয়।

বিচার বিভাগের প্রধান নির্বাহী হিসেবে এই সভা আহ্বানের এখতিয়ার প্রধান বিচারপতির। ‘ফুল কোর্ট’ বৈঠকে বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি বিষয়ে সিদ্ধান্ত নিতেও এ সভা আহ্বান করা হয়ে থাকে।

চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা খাতের নীতি ও পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে মাহ্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৮ জনকে টাকা দেওয়া হলেও তালিকায় নেই নাম, নায়েমে সাড়ে ৩ কোট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপ করুন মেট্রোরেলে, মিলবে মাসিক ভাতা ও সনদ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজায় অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬