খাগড়াছড়িতে তিনটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম যাবে হেলিকপ্টারে

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের অতি দুর্গম এলাকায় অবস্থিত তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হবে। আগামী সোমবার থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন।

তিনি জানান, শুধু ব্যালট বাক্স ও নির্বাচনি সরঞ্জামই নয়,হেলিকপ্টারের মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনি কর্মকর্তাদেরও ওই দুর্গম ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে। ভৌগোলিক প্রতিবন্ধকতা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এসব কেন্দ্রে বিকল্প পরিবহন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষীছড়ি উপজেলার শুকনাছড়ি ও বর্মাছড়ি,এই তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হবে। পাহাড়ি খাগড়াছড়ি আসনের মধ্যে এসব কেন্দ্র সবচেয়ে বেশি দুর্গম হিসেবে বিবেচিত।

খাগড়াছড়ি জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলার ২০৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে সম্প্রতি চারজন সংসদ সদস্য প্রার্থী দাবি করেছেন, এসব কেন্দ্রের মধ্যে ১২১টি ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র ‘রেড মার্ক’ হিসেবে চিহ্নিত। এসব কেন্দ্রকে ঘিরে বাড়তি নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন তারা।

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কঠোর প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিবির একটি সূত্র জানায়, খাগড়াছড়ি আসনে ১৯ প্লাটুন বিজিবি এবং রাঙামাটি আসনের সংলগ্ন কিছু এলাকায় আরও ১১ প্লাটুন বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে।

ইতোমধ্যে নিরাপত্তা বাহিনী দুর্গম ভোটকেন্দ্রগুলো সরেজমিন পরিদর্শন করেছে এবং সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে পাহাড়ি দুর্গম এলাকাতেও ভোট গ্রহণ হবে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ।

সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে এক করবেন না: সারজিস আলম
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ ৮ বছরের সাজিদ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9