বিএনপি প্রার্থী রনির আহ্বানে গাজীপুরে তামিম, দিলেন ক্রীড়াপ্রেমীদের প্রশ্নের জবাব

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ AM
 বিএনপি প্রার্থীর মতবিনিময় তামিম ইকবাল

বিএনপি প্রার্থীর মতবিনিময় তামিম ইকবাল © সংগৃহীত

গাজীপুরের ক্রীড়াঙ্গনের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির অংশগ্রহণে আয়োজিত এই সভায় স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক ও শিক্ষার্থীরা গাজীপুরের খেলাধুলার দীর্ঘদিনের অবহেলার চিত্র তুলে ধরেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর পিটিআই অডিটোরিয়ামে ‘গাজীপুরের ভবিষ্যৎ ক্রীড়া কেমন হবে’ শীর্ষক ব্যানারে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। এম. মঞ্জুরুল করিম রনির আহ্বানে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষার্থী, তরুণ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সাধারণ ক্রীড়াপ্রেমীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গাজীপুরে প্রতিভাবান খেলোয়াড়ের কোনো অভাব নেই। কিন্তু পর্যাপ্ত মাঠের সংকট, নিয়মিত লিগের অভাব, মানসম্মত প্রশিক্ষকের ঘাটতি এবং কাঠামোগত সহায়তা না থাকায় অনেক প্রতিভা হারিয়ে যাচ্ছে। ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ অন্যান্য খেলাধুলার ক্ষেত্রেও একই ধরনের সংকট বিদ্যমান বলে তারা উল্লেখ করেন।

ক্রীড়াবিদদের প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, “নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও সুযোগ পেলে গাজীপুর থেকেও জাতীয় দলের খেলোয়াড় উঠে আসা অসম্ভব নয়। তবে তার জন্য স্থানীয় পর্যায়ে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন।” তিনি তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এ সময় তামিম ইকবাল গাজীপুরের ক্রীড়া সমস্যাগুলো সমাধানে এম. মঞ্জুরুল করিম রনির প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, “রনি ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ২০১৩ সাল থেকে। তিনি ক্রীড়াপ্রেমী মানুষ এবং ঢাকার লিগ পরিচালনায় তাঁর অভিজ্ঞতা রয়েছে। আজ এখানে আপনারা যে চাহিদা ও হতাশার কথা বললেন, আমি বিশ্বাস করি সুযোগ পেলে তিনি সেগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন।”

সভায় বক্তব্য রাখতে গিয়ে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরের ক্রীড়াঙ্গন দীর্ঘদিন ধরে অবহেলিত। প্রতিভা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় সুযোগ ও ব্যবস্থাপনার অভাবে অনেক খেলোয়াড় জাতীয় দল কিংবা ভালো লিগে খেলতে পারছে না। এই বাস্তবতা উপলব্ধি করেই তামিম ইকবালকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, “আপনাদের সেবা করার সুযোগ পেলে খোলা মাঠ সংরক্ষণ, স্কুলে স্কুলে ক্রীড়া ক্লাব গঠন এবং নিয়মিত লিগ ও টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করব।”

অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়া সংগঠকেরা বলেন, মাঠ সংস্কার, দক্ষ প্রশিক্ষক নিয়োগ এবং নিয়মিত প্রতিযোগিতার মাধ্যমে গাজীপুরের ক্রীড়াঙ্গন নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে নেওয়ার ওপরও তারা গুরুত্ব দেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত হলে গাজীপুরের ক্রীড়াঙ্গনের সমস্যা চিহ্নিত ও সমাধানের পথ সুগম হবে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এই উদ্যোগ একটি ইতিবাচক বার্তা দিয়েছে বলেও তারা মনে করেন।

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9