জুলকারনাইন সায়ের

গণমাধ্যমকর্মীসহ কারা ভোটকেন্দ্রে মোবাইলসহ প্রবেশ করতে পারবেন, এখনই পরিষ্কার হওয়া উচিৎ

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ AM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ AM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিয়ে স্পষ্ট নির্দেশনা এখনই প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণমাধ্যমকর্মী জুলকারনাইন সায়ের। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নির্বাচন কমিশন প্রদত্ত পরিচয়পত্র (পাস) থাকা সত্ত্বেও নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকরা মোবাইল ফোনসহ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন কি না—এ বিষয়ে এখনও পরিষ্কার নির্দেশনা নেই।

তিনি লিখেছেন, এই বিষয়টি আগে থেকেই স্পষ্ট না হলে ভোটের দিন গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হতে পারেন। ফলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্রুত ও সুস্পষ্ট নির্দেশনা দেওয়া জরুরি বলে মনে করেন তিনি।

পোস্টে আরও প্রশ্ন তোলা হয়, পোলিং এজেন্টরা কি মোবাইল ফোন ভোটকেন্দ্রের ভেতরে নিতে পারবেন—সে বিষয়ে কী নির্দেশনা রয়েছে? একই সঙ্গে সাধারণ ভোটারদের ক্ষেত্রেও মোবাইল ফোন বহন নিয়ে পরিষ্কার দিকনির্দেশনা প্রয়োজন বলে উল্লেখ করেন জুলকারনাইন সায়ের।

জুলকারনাইন সায়ের বলেন, সাধারণ ভোটারদের জন্য যদি ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিষিদ্ধ হয়, তাহলে ভোটকেন্দ্রের বাইরে মোবাইল ফোন রাখার কোনো নিরাপদ ব্যবস্থা থাকবে কি না—এ বিষয়েও নির্বাচন কমিশনের পরামর্শ ও সিদ্ধান্ত জানা প্রয়োজন।

সব মিলিয়ে, ভোটকেন্দ্রে মোবাইল ফোন সংক্রান্ত নিয়ম-কানুন দ্রুত স্পষ্ট না হলে ভোটের দিন বিভ্রান্তি ও অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9