ভোটের দিন প্রার্থী-এজেন্টের যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ইসি

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ AM
নির্বাচন কমিশন (ইসি)

নির্বাচন কমিশন (ইসি) © সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্টদের চলাচলের বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণের স্বার্থে নির্দিষ্ট কিছু যানবাহনের বাইরে অন্য কোনো যানবাহন ব্যবহারে এই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, একজন প্রার্থী এবং তার মনোনীত নির্বাচনি এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন (জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা) ব্যবহারের সুযোগ পাবেন। এসব গাড়িতে চালকসহ (বৈধ লাইসেন্সধারী) সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন। যদি প্রার্থীর নিরাপত্তার জন্য কোনো গানম্যান নিয়োজিত থাকেন, তবে তাকেও এই পাঁচজনের হিসাবের মধ্যে গণ্য করা হবে।

আরও পড়ুন: যে কারণে ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না

ভৌগোলিক কারণে যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও তার নির্বাচনি এজেন্ট সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ অনধিক দুজন অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া নৌ-পথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও এজেন্টের জন্য নৌযান চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে আরোহী থাকার নিয়ম রাখা হয়েছে।

যানবাহনে অবস্থানকারী ব্যক্তিরা (প্রার্থী, এজেন্ট ও গানম্যান ব্যতীত) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট থেকে আগাম আবেদন করে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। একই সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক ইস্যু করা বিশেষ ‘নির্বাচনি স্টিকার’ অবশ্যই সংশ্লিষ্ট যানবাহনের দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।

কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থী এবং তার নির্বাচনি এজেন্ট ব্যতীত তাদের সঙ্গে থাকা অন্য কোনো ব্যক্তি বা সহচর ভোটকেন্দ্রের সীমানার (চৌহদ্দি) মধ্যে প্রবেশ করতে পারবেন না।

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9