নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আরও এক প্রার্থী

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ AM
গণঅধিকার পরিষদ নেতার বিএনপিকে সমর্থন

গণঅধিকার পরিষদ নেতার বিএনপিকে সমর্থন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদের আরও এক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ হোসেন বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ মার্কার ড. মো. জালাল উদ্দিনকে সমর্থন জানিয়ে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে ড. মো. জালাল উদ্দিনের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে গোলাফ হোসেন বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের দল রাজনৈতিকভাবে বিএনপির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুর-২ আসনে আমি ধানের শীষের প্রার্থী ড. মো. জালাল উদ্দিনকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’

তিনি জুলাই আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ দেশের মানুষ নির্বাচনী পরিবেশ উপভোগ করতে যাচ্ছে।’ একই সঙ্গে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

গোলাফ হোসেন আরও বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি ও গণঅধিকার পরিষদের যৌথ ভূমিকা ছিল ঐতিহাসিক।’ এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, চাঁদপুর-১ ও চাঁদপুর-৩ আসনের মতো চাঁদপুর-২ আসনেও রাজনৈতিক ঐক্যের অংশ হিসেবে ধানের শীষের পক্ষে তারা মাঠে কাজ করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ড. মো. জালাল উদ্দিন গণঅধিকার পরিষদের প্রার্থী ও নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মতলব গড়ে তুলতে চাই।’ তিনি বলেন, ‘যে মতলবে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি।’ মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা মাহবুব, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাছুম সরকার, মতলব উত্তর যুব অধিকার পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লাসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা।

এর আগে একই দিনে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের উচ্চতর পরিষদ সদস্য মো. রবিউল হাসানও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানান এবং বিএনপির পক্ষে মাঠে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা ঘোষণা করেন।

এদিকে কুড়িগ্রাম-১ আসনেও গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন জানান। গতকাল রোববার কুড়িগ্রামের নাগেশ্বরী ডি এম একাডেমি ফুটবল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর জনসভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি
  • ২২ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ৩ শিশুসহ নিহত ১২ জনের পরিচয় জান…
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় হতাহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে সরকার: রেল প্র…
  • ২২ মার্চ ২০২৬
ট্রাম্পকে কড়া বার্তা, জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ইর…
  • ২২ মার্চ ২০২৬
কলেজছাত্রীর ভিডিও ধারণকে কেন্দ্রে করে নবীগঞ্জে রক্তক্ষয়ী সং…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence