রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রিত্ব পাবেন: হুমায়ুন কবির

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ AM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ AM
উপজেলা বিএনপি সমাবেশ হুমায়ুন কবির

উপজেলা বিএনপি সমাবেশ হুমায়ুন কবির © সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া নির্বাচিত হলে এবং দল সরকার গঠন করলে তাকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবীগঞ্জের শেরপুর রোডে এক নির্বাচনী জনসভায় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এই ঘোষণা দেন।

উপজেলা বিএনপির আয়োজিত এই সমাবেশে হুমায়ুন কবির বলেন, ‘ড. রেজা কিবরিয়া নির্বাচিত হয়ে সংসদে গেলে এবং বিএনপি ক্ষমতায় গেলে তিনি অবশ্যই মন্ত্রিত্ব পাবেন। এর ফলে নবীগঞ্জ ও বাহুবলে উন্নয়নের জোয়ার বয়ে আসবে।’

তিনি স্থানীয় ভোটারদের আশ্বস্ত করে বলেন, ‘আল্লাহ যদি আমাকেও সরকারের কোনো দায়িত্ব দেন, তাহলে আমি এই এলাকার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করব। আপনারা একবার রেজাকে নির্বাচিত করে দেখুন, এই অঞ্চলের চেহারা কীভাবে বদলে যায়।’

জনসভায় তিনি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘দল ক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণ এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। 

ড. রেজা কিবরিয়াকে একজন ‘পরিচ্ছন্ন মানুষ’ হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করার মাধ্যমেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিদুর রহমানের পরিচালনায় এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। সমাবেশে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 ড. রেজা কিবরিয়া, বিএনপি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, হুমায়ুন কবির, হবিগঞ্জ-১, নির্বাচনী প্রতিশ্রুতি, নবীগঞ্জ, বাহুবল, ধানের শীষ

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬