ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞার প্রতিবাদ এমআরএর, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।

বিবৃতিতে জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ফলে সংবাদ সংগ্রহে নিয়োজিত মাল্টিমিডিয়া ও মোবাইল সাংবাদিকরা ভোটকেন্দ্রের চারপাশে ৮০০ গজের মধ্যে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এমআরএর মতে, এ সিদ্ধান্ত সংবাদ সংগ্রহ ও প্রচারে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং এটি সংবিধানস্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।

সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম বলেন, “এই সিদ্ধান্ত কার্যকর হলে সংবাদ সংগ্রহ ও প্রচার কার্যক্রম ব্যাহত হবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময়ে মাল্টিমিডিয়া সাংবাদিকরা দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রেখে দেশবাসীকে তথ্য জানিয়ে আসছেন।”

তিনি আরও বলেন, অতীতের বিভিন্ন জাতীয় সংকট ও গুরুত্বপূর্ণ ঘটনায় মাল্টিমিডিয়া সাংবাদিকরা দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতিকে তথ্য জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ বর্তমান সিদ্ধান্ত তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে।

এমআরএর সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বলেন, “মোবাইল ফোন ছাড়া মাল্টিমিডিয়া সাংবাদিকদের পক্ষে ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহ কার্যত অসম্ভব। এতে গণমাধ্যমের স্বাধীনতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে সাংবাদিকদের মোবাইল ফোনসহ ভোটকেন্দ্রে প্রবেশ ও দায়িত্ব পালনের অনুমতি দেওয়ার আহ্বান জানান।

এমআরএ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্ব পালনের পথ সুগম করবে।

দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে চিন্তার প্রতিযোগিতা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি ভিপি হওয়া মানে তুই ভিপি, তোরা ভিপি’— নিষিদ্ধ ছাত্রলীগ …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ন্যাশনাল ডক্টরস ফোরামের ‘সীরাহ কনফারেন্স’
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৬ সেপ্টেম্বর …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ফিফা আসিয়ান কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে, কখন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9