সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের

১০ নভেম্বর ২০২৬, ০৪:০৬ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৬ PM
সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের

সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে একদল দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। অভিযোগ উঠেছে, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্টের পথে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও একটি নিষিদ্ধ ছাত্রলীগ পরিচালিত ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয়েছে।

তাতে দেখা যায়, হাসিব অটোরিকশায় করে যাচ্ছিলেন। তার সঙ্গে একজন নারী ছিলেন। পথে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি আটকে তার ওপর হামলা চেষ্টা করেন। এক পর্যায়ে দৌড়ে পালিয়ে গিয়ে হাসিব রক্ষা পান। তবে হামলা চেষ্টার সময় তার হাতে কেটে গেছেন। বর্তমানে তিনি আহত অবস্থায় সেখানকার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‎
‎এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান বলেন, মৌলভীবাজারে হাসিব একটি অটোরিকশায় করে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা অটো থামিয়ে তার ওপর অতর্কিত হামলা করে। হামলাকারীদের হাতে চাপাতি ছিল। চাপাতির কোপে হাসিবের হাতে আঘাত লেগেছে। তবে তিনি বর্তমানে নিরাপদে আছেন এবং সেখানকার একটি স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে।

‎তিনি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বিএনপি সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের খেজুরগুড় ঘিরে ১২০ কোটি টাকার স্বপ্ন, গাছিদের ব্যস্ততা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950