স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, আইনশৃঙ্খলা নিশ্চিতে ততটা দেখি না

১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ PM
সংসদে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম

সংসদে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম © সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা নিশ্চিতে ততটা দেখা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দেশে চলমান নৈরাজ্য নিয়ে সরকারের পদক্ষেপ কী—তাও জানতে চেয়েছেন তিনি। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে পয়েন্ট অব অর্ডারে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে যে গত দুই দিন ধরে নজরবিহীন সন্ত্রাস, অরাজকতা এবং নাশকতামূলক চলমান রয়েছে, পতিত ফ্যাসিস্ট শক্তি, তারা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে। বাসে আগুন দেওয়া হচ্ছে, একজনের মারা যাওয়ার খবর আমরা শুনতে পেয়েছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম, তাকে মৌলভীবাজারে গুপ্ত হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে, বিএনপির অফিস ভাঙচুর হয়েছে।

তিনি বলেন, দেশের এই যে পরিস্থিতি এবং দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি মোকাবেলায় সরকার যে ব্যর্থ, এটা কিন্তু গত সাত মাস ধরে আমরা বলে আসছিলাম, বিশেষত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যর্থ। ওনাকে আমরা সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, দেশের আইনশৃঙ্খলার নিশ্চিতিতে কিন্তু ততটা তৎপর আমরা দেখি না। ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি দেশে এসে প্রোগ্রাম করে আবার বিদেশে চলে যাচ্ছে। তাহলে এই যে পরিস্থিতি, আজকে আমরা আশা করেছিলাম মন্ত্রী এ বিষয়ে সংসদকে অবহিত করবেন, অন্তত একটা বিবৃতি উনি দিবেন।

তিনি আরও বলেন, আমরা কৈ মাছের পোনা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি এর আগে প্রশ্নোত্তর পর্বে। কিন্তু আজকে তো দেশের পরিস্থিতি এটা না। ফলে আপনার মাধ্যমে এই যে সামগ্রিক পরিস্থিতি, এখানে সরকারের পদক্ষেপ কী? সরকার কী ব্যবস্থা দিচ্ছে? সরকার এই যে আইনশৃঙ্খলার যে ব্যর্থতা, গোয়েন্দা তৎপরতায় ব্যর্থতা, ভারতের সাথে কূটনৈতিক তৎপরতায় ব্যর্থতা—এ বিষয়ে সরকারের জবাবদিহিতা আশা করছি।

আ ফ ম মাহবুবুল হকের আদর্শ ধারণ করে শোষণমুক্ত বাংলাদেশ গড়ার …
  • ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে যা বলল ভারত
  • ১০ নভেম্বর ২০২৬
এইচএসসিতে জিপিএ ৩.২৫, তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা থাক…
  • ১০ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টত অকার্যকর, কোনো কার্যকারিতা দে…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950