দেশ পরিচালনার কোনো পরিকল্পনা তারেক রহমানের নেই, তারা লুটপাটে ব্যস্ত: নাহিদ ইসলাম

৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ PM
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম © টিডিসি ফটো

‎​দেশ পরিচালনার জন্য তারেক রহমানের কোনো পরিকল্পনা নেই, বরং তারা দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি কায়েম করতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। ‎​আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত এক ‘গণবিক্ষোভ সমাবেশ’-এ বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

দেশব্যাপী সরকার প্ররোচিত খুন, লুটতরাজ, অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এ গণবিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।  ‎​

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি, বর্তমান বিএনপি সরকার ও জনাব তারেক রহমানের কাছে দেশ পরিচালনার কোনো পরিকল্পনাই নেই। লন্ডন থেকে দেশে ফিরে তারেক রহমান লুটপাটের রাজনীতি কায়েম করছেন অভিযোগ করে তিন বলেন, তাদের একমাত্র পরিকল্পনা হলো দেশ থেকে কীভাবে দুর্নীতি করবে, কীভাবে লুটপাট করবে, কীভাবে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করবে। মূলত এই পরিকল্পনা নিয়েই তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছেন।
‎
‎​সমাবেশে বর্তমান বিএনপি সরকারের অন্যান্য প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় যেই গণভোটে আপনারা ৭০ শতাংশ ভোট দিয়েছিলেন, সেই গণভোটকে বাদ দিয়ে সালাহউদ্দিন আহমেদ সংবিধান কাঁটাছেঁড়ার দায়িত্ব নিয়েছেন। আমরা তার এবং জ্বালানি মন্ত্রীর পদত্যাগের দাবি জানাই। তারা উভয়েই ব্যর্থ হয়েছেন। একতরফা সংবিধান সংশোধন কমিটি বাতিল করে জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে। বিএনপি নির্বাচনের প্রথম দিন থেকেই জুলাই সনদ, ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারের সব প্রতিশ্রুতি ভঙ্গ করে আসছে।
‎
‎​সীমান্ত হত্যা ও ভারতের সাথে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। আমাদের সীমান্তে হত্যা করা হচ্ছে, পাহাড়ে অশান্তি তৈরি করা হচ্ছে। ভারতের চক্রান্ত থেকে এই সরকার দেশকে রক্ষা করতে পারবে না। জাপানে গিয়ে তারেক রহমান অবৈধ করিডোর ভারতের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, বাংলাদেশের জনগণ এমন কোনো অবৈধ করিডোর মেনে নেবে না। আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি ন্যায্যভাবে করা না হলে আমরা একবিন্দুও ছাড় দেব না।’
‎

৩০০ অসহায় নারী-জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সেলাই মেশিন দিল…
  • ৩০ অক্টোবর ২০২৬
কলেজের জানালা-গ্রিল চুরি, সেই ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
  • ৩০ অক্টোবর ২০২৬
মেধাতালিকার শীর্ষ পাঁচে থাকা ২৮ বিভাগের শিক্ষার্থীদের সংবর্…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’— ভুয়া পোস্টে সয়লাব ফেস…
  • ৩০ অক্টোবর ২০২৬
দেশ পরিচালনার কোনো পরিকল্পনা তারেক রহমানের নেই, তারা লুটপাট…
  • ৩০ অক্টোবর ২০২৬
বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • ৩০ অক্টোবর ২০২৬