বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম

০৫ নভেম্বর ২০২৬, ০৫:২২ PM
দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম © সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপি অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে। তিনি বলেছেন, একদিকে আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অন্যদিকে বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়নের পথে হাঁটছে। দুই দলের এমন আচরণে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সরকার ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। নির্বাচনের আগে বলা হয়েছিল, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু এখন পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দলীয় কোন্দল, চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস, রাহাজানি ও ছিনতাই বেড়েছে।

তিনি বলেন, সরকার পুরোনো ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী কায়দায় দেশ পরিচালনা করছে। নির্বাচনের আগে এক কথা বললেও নির্বাচনের পর ভিন্ন অবস্থান নিয়েছে।

শ্রমিক আন্দোলন নিয়ে সরকারের সমালোচনা
চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গ্যাস ও জ্বালানির দাম বৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সরকার শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিলে আন্দোলন এ পর্যায়ে যেত না। কোনো শ্রমিকের মৃত্যুর ঘটনাও দেখতে হতো না।

গায়েবানা জানাজা একটি ধর্মীয় কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, সেখানেও বাধা দেওয়া হয়েছে। শ্রমিকদের দাবি অবিলম্বে মেনে নিয়ে তাঁদের আস্থায় নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, শ্রমিকেরা সরকারের মৌখিক প্রতিশ্রুতিতে বিশ্বাস করছেন না।

বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি বড় দল হতে পারে, কিন্তু দলটি আপসকামী। বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হলেও তাঁর দলের বেশির ভাগ নেতা আপসকামী। আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আপস করেছেন, এমন ব্যক্তিরাও বিএনপিতে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ কারণে বিএনপি আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির এ আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন নাহিদ ইসলাম। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার এনসিপির আহ্বায়ক, সদস্যসচিব, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব ও দপ্তর সম্পাদকেরা অংশ নেন।

বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
অবসর বার্তায় যা বললেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
শক্তিশালী নায়িকার কারণে কারও যেন চরিত্র হনন না হয়
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যানের অভিযান, বললেন— রোগীরা অনেক …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাহাজের পতাকা জাল করে ইরানকে সহায়তা, ভারতীয় দম্পতির বিরুদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950