ভূমিকম্প সতর্কতায় ৪৮ ঘন্টা বন্ধ থাকবে দেশের জ্বালানি কূপগুলোর ড্রিলিং

২৩ নভেম্বর ২০২৫, ০২:২৭ PM
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান © সংগৃহীত

ভূমিকম্প ঝুঁকির কথা চিন্তা করে দেশের তেল ও গ্যাস কূপগুলোতে খনন কাজ (ড্রিলিং কাজ) ৪৮ ঘন্টার জন্য সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। তবে এসময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে। রবিবার (২২ নভেম্বর) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ফাওজুল কবির খান বলেন, 'যেহেতু পরপর কয়েকটি ভূমিকম্প হয়েছে তাই তেল- গ্যাস কূপ কার্যক্রম ভূমিকম্পকে যেন আর প্রভাবিত না করে এ কথা বিবেচনায়  অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।'

পেট্রোবাংলা এই বিষয়ে জানায়- বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার নির্দেশক্রমে আজ থেকে আগামী ২৫ নভেম্বর সকাল ৮ টা পর্যন্ত ৪৮ ঘণ্টা অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে যদি আবার ভূমিকম্প হয় তাহলে পরবর্তীতে অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে জানানো হবে।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬