এবার মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

২৩ নভেম্বর ২০২৫, ০১:২০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

বাংলাদেশে কয়েক ঘণ্টার ব্যবধানে চারবার ভূমিকম্পের পর এবার মিয়ানমার উপকূলে আঘাত হানল মাঝারি মাত্রার ভূমিকম্প। রবিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে প্রায় ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, আন্দমান সাগর এলাকায়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ঘটনার পরপরই কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়। পরদিন দেশে আরও তিনটি মৃদু কম্পন অনুভূত হয়, যা বিশেষজ্ঞদের মতে মূল ভূমিকম্পের আফটারশক।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬