ধর্ষণের ঘটনা পুঁজি করে পাহাড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে ইউপিডিএফ: সেনাবাহিনী

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ PM
ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ © সংগৃহীত

খাগড়াছড়ি ও গুইমারায় সম্প্রতি ঘটে যাওয়া সহিংস ঘটনার জন্য আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-কে দায়ী করেছেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, ধর্ষণ ঘটনাকে পুঁজি করে সাধারণ পাহাড়ি নারী ও কোমলমতি শিক্ষার্থীদের সামনে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে সংগঠনটি। এসব কর্মসূচিতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে ফায়ারিং করা হচ্ছে বলেও তিনি জানান।

তিনি অভিযোগ করেন, ‘ইউপিডিএফের কর্মসূচিগুলোতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে ফায়ারিং করা হচ্ছে, যা পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশকে চরমভাবে ব্যাহত করছে।’

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, ‘সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও অবিচ্ছেদ্য অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে।’ এ সময় তিনি ইউপিডিএফকে দেশের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং চলমান অবরোধ প্রত্যাহারেরও অনুরোধ জানান।

তিনি আরও জানান, ‘অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল রাখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে। ইউপিডিএফকে পাহাড়ে শান্তি বিনষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকারও সতর্কবার্তা দেন তিনি।’

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে সবসময় কাজ করে যাচ্ছে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলায় এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই সহিংসতায় অন্তত তিনজন নিহত হন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬