স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আজও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ AM
খাগড়াছড়িতে অবরোধ

খাগড়াছড়িতে অবরোধ © সংগৃহীত ছবি

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতা'র ডাকে সকাল–সন্ধ্যা সড়ক অবরোধ চলছে খাগড়াছড়িতে। শনিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধে সকাল থেকেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

অবরোধকারীরা জেলা সদরের চেঙ্গী ব্রিজ, চেঙ্গী স্কোয়ার ও মহাজনপাড়াসহ গুরুত্বপূর্ণ সড়কে পিকেটিং করে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। একই সঙ্গে আঞ্চলিক মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে গাছের গুড়ি ফেলে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। ফলে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা খাগড়াছড়িগামী নৈশ কোচগুলো আটকা পড়ে যায়। পর্যটক ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

এদিকে অবরোধের কারণে শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। বন্ধ রয়েছে জেলার ভেতরের পরিবহন চলাচলও। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়। মামলায় অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বর্তমানে তিনি ছয় দিনের রিমান্ডে আছেন।

এই ঘটনার প্রতিবাদে বুধবার থেকে বিক্ষোভ শুরু করে জুম্ম ছাত্র জনতা। বৃহস্পতিবার তারা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে এবং শুক্রবারের মহাসমাবেশ থেকে আজকের সকাল–সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন,’সড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলেও তা সরিয়ে নিতে কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।’

 

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9