খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ PM
কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ মিছিল। গতকালের ছবি

কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ মিছিল। গতকালের ছবি © টিডিসি

খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম এ আদেশ জারি করেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ২৭ সেপ্টেম্বর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় এই ১৪৪ ধারা বলবৎ থাকবে। জনশৃঙ্খলা ও শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও আইনশৃঙ্খলা রক্ষার্থে এ ধারা জারি করা হয়েছে। এ সময় কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং কিংবা জনসমাগম নিষিদ্ধ থাকবে।

এ-সংক্রান্ত আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পা…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
১৫ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে ফার্মাসিয়া লিমিটেড
  • ০১ অক্টোবর ২০২৬
পরাজয়ের পরও ‘অজুহাত’, পাল্টা প্রশ্ন লিটনের
  • ০১ অক্টোবর ২০২৬
দুই নেতাকে বহিষ্কার জামায়াতের, চাকসু নেতা বললেন—‘আমি তো জাম…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কে…
  • ০১ অক্টোবর ২০২৬