সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

২১ জুন ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ২৫ জুন ২০২৫, ১০:২৬ PM
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন © সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের জন্য সরকারের মূখ্য ভূমিকা লাগবে।

আজ শনিবার (২১ জুন) নির্বাচনী আইন ও বিধি-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি কথা বলেন। এ সময় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

নির্বাচনের রোডম্যাপের বিষয়ে সিইসি বলেন, ‘প্রতিটি অফিসেরই একটা পরিকল্পনা থাকে। আমাদেরও একটি কর্মপরিকল্পনা আছে। সেই অনুযায়ী কার্যক্রম চলছে। এটি আমাদের সম্ভাব্য পরিকল্পনা। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে পরিকল্পনা হাতে নিয়েছি।’

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য আমাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা নিতে হবে, সরকারি কর্মকর্তাদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সাহায্য নিতে হবে। আমরা যথা সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করলে তারিখের বিষয়ে জানতে পারবে আপনারা।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় ভারতীয় শিক্ষার্থীরা প্রথম, বাংলাদেশের অবস্থান কত?

সরকার সঙ্গে বৈঠকে কবে বসবেন কি না, জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, সরকারের দেখা করার বিষয়টি এমন নয় যে ঘোষণা করে দেখা করতে যেতে হবে। সরকারের সঙ্গে ফরমালি-ইনফরমালি যোগাযোগ হতেই পারে।

নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না, জানতে চাইলে সিইসি বলেন, ‘সরকারের ধারেকাছে নাই বিষয়টি কিন্তু এমন না। সরকার বিভিন্ন সংস্কারের সঙ্গে নির্বাচন কমিশন জড়িয়ে, কাজেই আমরা সরকারে এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এগুলোকে ধারণা করেই আমাদের এগিয়ে যেতে হবে। সময়ে হলে আপনারা সবকিছু জানতে পারবেন।’

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬