জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে আজ বৈঠক সিইসির

০২ জুন ২০২৫, ১০:২৯ AM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৩:৫৬ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী © ফাইল ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল আজ সোমবার (২ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবেন। দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এটি নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে জামায়াতের ১২ বছরের ব্যবধানে দ্বিতীয় বৈঠক। এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দলটির একটি প্রতিনিধি দল বিভিন্ন দাবি নিয়ে ইসিতে উপস্থিত হয়েছিল।

এর আগে জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিতে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ১২ মার্চ এ বিষয়ে শুনানি শুরু হয়ে ১৪ মে শেষ হয়। রায় ঘোষণার জন্য রবিবার (১ জুন) দিন ধার্য ছিল।

আরও পড়ুন: শিক্ষায় বরাদ্দের বড় অংশ ব্যয় হয় এমপিও ও বেতন-ভাতায়: অর্থ উপদেষ্টা

২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট এক রিট আবেদনের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর ইসি আনুষ্ঠানিকভাবে একটি প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন বাতিল করে।

পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলেও ২০২৩ সালের নভেম্বরে দলটির মূল আইনজীবী অনুপস্থিত থাকায় আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ অর্থাৎ শুনানিতে অনুপস্থিতির কারণে আপিল খারিজ করে দেয়। এরপর জামায়াতে ইসলামী পুনরায় আপিল পুনরুজ্জীবিত করার আবেদন করে।

ঢাকা বিভাগের ৭ জেলায় পাসের হার ৫০-এর নিচে, রাজধানীতে ৮০ ছুঁ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বিদেশের ৮ প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ২৩০ জন, জিপিএ-৫ ও পাস কতজ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বরিশাল বোর্ডে এইচএসসি রেজাল্টে পাসের হারে সবার নিচে ঝালকাঠি
  • ৩১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ম্যাপিং পুরস্কারে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিট…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আগামীকাল, করবেন যেভা…
  • ৩১ অক্টোবর ২০২৬
জানুয়ারিতে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজম…
  • ৩১ অক্টোবর ২০২৬