শিক্ষায় বরাদ্দের বড় অংশ ব্যয় হয় এমপিও ও বেতন-ভাতায়: অর্থ উপদেষ্টা

০২ জুন ২০২৫, ১০:৩২ AM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০২:৩৭ PM
ড. সালেহউদ্দিন আহমেদ ও ইনসেটে লোগো

ড. সালেহউদ্দিন আহমেদ ও ইনসেটে লোগো © টিডিসি সম্পাদিত

শিক্ষায় বরাদ্দের বড় অংশ ব্যয় হয় এমপিও ও বেতন-ভাতায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রবিবার (১ জুন) একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শিক্ষা-স্বাস্থ্য খাতে যে বরাদ্দ কমছে, এটা একটা নমিনলান বরাদ্দ। শিক্ষা-স্বাস্থ্যে খাতে আসল উদ্দেশ্য হলো, যেমন-শিক্ষায় কারিকুলাম ডেভেলপমেন্ট, শিক্ষক ট্রেনিং ও শ্রেণিকক্ষ ডেভেলপমেন্ট করা। এসব খাতের চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা ও শিক্ষকদের বেতন-ভাতা দেওয়াতে বেশি ব্যয় হয়।

তিনি বলেন, টেকনিক্যাল এডুকেশন হলো-যেমন অনেক নতুন বিল্ডিং আছে, আরও করতে হচ্ছে। কিন্তু আমাদের ক্যাপাসিটি বা সামর্থ আছে কিন্তু ইউটিলাইজ করা হয় না। অনেক স্কুলে শিক্ষক ও ছাত্র নেই। অতিরিক্ত টাকা দিয়ে শিক্ষকদের বেতন-ভাতা, ট্রেনিং দেয়া হচ্ছে। এমনকি আমরা পেনশন বাড়িয়ে দিয়েছি। 

ফিজিক্যাল সুবিধা বাড়াবার আগে হাসপাতাল/শিক্ষায় যে সুযোগ রয়েছে তা যথাযথ ব্যবহার করতে হবে। যেমন- ডাক্তার, নার্স বেশি নিতে হবে ও যন্ত্রপাতি আনতে হবে। সেগুলোর ওপর আমরা যে টাকাটা দিচ্ছি, তা সন্তোষজনক। সেজন্য অনেকে প্রতীয়মান হবে যে, টাকা কমে গেছে। আমরা যদি ফিজিক্যাল ফ্যাসিলিটি অনেক করে দিতাম। অনেক স্কুলকলেজ করতাম ও হাসপাতাল নির্মাণ করে দিতাম, এতে অনেক টাকা লাগত। শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে বাজেট থাকছে তাতে শিক্ষাখাতে নেতিবাচক কোনো প্রভাব পড়ছে না।

জানা গেছে, আজ সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি হবে দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।

ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬