বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ জাপানে, করুন আবেদন

১৬ জুন ২০২৬, ০৯:৪০ PM
জাপানে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

জাপানে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা খরচে তিন থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। বাংলাদেশসহ অন্যান্য দেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময় আগামী ১৫ অক্টোবর ২০২৬।

এটি একটি প্রতিযোগিতামূলক ইন্টার্নশিপ। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই ইন্টার্নশিপ দেওয়া হয়। ২০২৭ সালের ১ এপ্রিল শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

সুযোগ-সুবিধা

*প্রতি কর্মদিবসে ২,৪০০ জাপানি ইয়েন প্রদান করবে;

*বিমানে আসা-যাওয়ার খরচ;

*বিনা মূল্যে চিকিৎসা বিমা;

*ফ্রি ভিসা সাপোর্ট;

*আবাসন ব্যবস্থা;

আরও পড়ুন: বিনামূল্যে সৌদিতে গবেষণা ইন্টার্নশিপ, মাসে মিলবে ১ হাজার ডলার

আবেদনের যোগ্যতা

*যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা

প্রয়োজনীয় নথিপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;

*৪০০ শব্দের একটি স্টেটমেন্ট অব পারপাজ;

*সুপারিশ লেটার;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

আরও পড়ুন:  জেনে নিন ইউরোপের সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ অক্টোবর ২০২৬।

আজ ফেনীতে এনসিপির পদযাত্রায় থাকবেন যেসব কেন্দ্রীয় নেতা
  • ০৯ জুলাই ২০২৬
জুলাই কর্মসূচিতে তিতুমীর কলেজ প্রশাসনের অসহযোগিতা, টানা বৃষ…
  • ০৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের শিশু-কিশোরদের ২৭টি গোল্ড…
  • ০৯ জুলাই ২০২৬
সাপের কামড়ে আহত চবি শিক্ষার্থী, জলাবদ্ধতায় স্বাস্থ্য কমপ্লে…
  • ০৯ জুলাই ২০২৬
ছোট ভাইকে বাঁচাতে পানিতে নেমে ডুবে গেল সাড়ে ৩ বছর বয়সি বড় ব…
  • ০৯ জুলাই ২০২৬
লুটপাটের মামলায় আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence