বিনামূল্যে সৌদিতে গবেষণা ইন্টার্নশিপ, মাসে মিলবে ১ হাজার ডলার

১৫ জুন ২০২৬, ০৯:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ২ থেকে ৬ মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএইউএসটি)। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা ইন্টার্নশিপের আবেদন করতে পারবেন। এ ইন্টার্নশিপের জন্য সারা বছর আবেদনের সুযোগ রয়েছে।

‘ভিজিটিং স্টুডেন্ট রিসার্চ প্রোগ্রাম (ভিএসআরপি)’ এর আওতায় শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, পরিবেশ, পরিবেশ বিজ্ঞান, কম্পিউটার, গাণিতিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বৈদ্যুতিক শক্তি ও জৈবিক ক্ষেত্রসহ বিভিন্ন বিষয়ে গবেষণাভিত্তিক ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৌদি আরবে অবস্থিত একটি বেসরকারি আন্তর্জাতিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সৌদি আরবে সর্বপ্রথম এ বিশ্ববিদ্যালয়ে নারী-পুরুষ একসঙ্গে শিক্ষা গ্রহণের ধারা চালু হয়।

সুযোগ-সুবিধা
টিউশন ফি লাগবে না। প্রতি মাসে উপবৃত্তি হিসেবে ১ হাজার মার্কিন ডলার প্রদান করা হবে। আবাসন সুবিধা প্রদান করবে। বিমানে আসা-যাওয়ার খরচ ও ভিসাসংক্রান্ত সহায়তা প্রদান করবে। স্বাস্থ্য বীমা। সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

যোগ্যতা
যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতকের ৩য় বর্ষ বা তদূর্ধ্ব শিক্ষার্থী এবং স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদনের যোগ্য। ন্যূনতম সিজিপিএ ৩.৫ থাকতে হবে। ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। TOEFL iBT-এ ন্যূনতম ৭৯ অথবা IELTS-এ ন্যূনতম ৬.০ স্কোর থাকতে হবে।

লাগবে যেসব নথিপত্র
জীবনবৃত্তান্ত (সিভি), বর্তমান প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক ট্রান্সক্রিপ্ট, রিকমেন্ডেশন লেটার, ব্যক্তিগত বিবৃতি (এসওপি), এবং বৈধ পাসপোর্ট।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ভিজিট করুন: https://vsrp.kaust.edu.sa/internship

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬