স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন হাসপাতালের জন্য ৯৪১ জনবল নিয়োগের অনুমোদন

০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ AM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২১ AM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © টিডিসি গ্রাফিক্স

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য রাজস্বখাতে অস্থায়ীভাবে ২০২৫-২৬ অর্থ-বছরে ৯৪১টি সিনিয়র স্টাফ নার্সের পদ তৈরির অনুমোদন হয়েছে।

গত ২ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার উপ-সচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়। এতে কোন হাসপাতাল বা প্রতিষ্ঠানে কতটি পদ তৈরি করা হয়েছে ও নিয়োগ দেওয়া হবে তার তালিকাও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিষ্ট হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের জন্য বছর বছর সংরক্ষণের ভিত্তিতে রাজস্বখাতে অস্থায়ীভাবে ২০২৫-২৬ অর্থ-বছরে ৯৪১ (নয়শত একচল্লিশ) টি 'সিনিয়র স্টাফ নার্স পদ জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ১৬০০০-৩৮৬৪০/- বেতন স্কেলে (গ্রেড-১০) সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950