হাফ ভাড়া বিতণ্ডায় আহত ঢাকা কলেজ শিক্ষার্থী, ১৩ বাস আটক

০৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ PM
মেঘলা পরিবহনের ১৩টি বাস আটক করে নিয়ে যায় শিক্ষার্থীরা

মেঘলা পরিবহনের ১৩টি বাস আটক করে নিয়ে যায় শিক্ষার্থীরা © সংগৃহীত

হাফ ভাড়া নিয়ে তর্কের জেরে মেঘলা পরিবহনের বাসের সহকারীর হামলায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগে উঠেছে। যার পরিপ্রেক্ষিতে পরিবহনটির ১৩টি বাস আটক করেছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব থেকে বাসগুলোকে আটক করে কলেজের পাশের নায়েমের গলিতে নিয়ে আসেন শিক্ষার্থীরা।

জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম মাহবুব হোসেন। তিনি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। 

শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় মেঘলা পরিবহনের একটি বাসে হাফ ভাড়া দিতে চাইলে একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহবুবের সঙ্গে বাস চালকের সহকারীর তর্ক হয়। একপর্যায়ে গাড়ি থেকে নামার সময় ওই সহকারী জোরে ধাক্কা দিলে ভুক্তভোগী রাস্তার পড়ে যায় এবং হাত-পায়ে আঘাতপ্রাপ্ত হয়। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতেই আজ সহপাঠীরা মেঘলা পরিবহনের বেশ কয়েকটি বাস আটক করেন।

শিক্ষার্থীদের আটকে রাখা বাসগুলোর নম্বর হলো—ঢাকা মেট্রো-ব-১৫-১৪০৮, ঢাকা মেট্রো-ব-১৫-৩৪৮৫, ঢাকা মেট্রো-ব-১১-৮৫৯৬, ঢাকা মেট্রো-ব-১৫-১৪০৭, ঢাকা মেট্রো-ব-১৪-২১৫৫, ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৪৪, ঢাকা মেট্রো-ব-১১-৭০৬৫, ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৮, ঢাকা মেট্রো-ব-১১-৭৭৩২, ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৪৯, ঢাকা মেট্রো-ব-১১-৭৮৬৯ এবং ঢাকা মেট্রো-ব-১৩-০১০০।

তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কলেজ প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ছুটির দিনসহ সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) চালু হয়েছে গতবছরের ২৪ সেপ্টেম্বর। এর আওতায় প্রতিদিন সকাল ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার এ সুবিধা পাবেন। এ জন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950