নাটকের অবসান, বদলে গেল আসিয়ান কাপে ম্যানেজার

৩০ আগস্ট ২০২৬, ০৫:৩২ PM
বদলে গেল বাংলাদেশ দলের ম্যানেজার

বদলে গেল বাংলাদেশ দলের ম্যানেজার © সংগৃহীত

সম্প্রতি জাতীয় দলের ম্যানেজার পদ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভেতরে তৈরি হওয়া আলোচনা ও চাপের অবশেষে অবসান হয়েছে। ফিফা আসিয়ান কাপ-২০২৬ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন ম্যানেজার হিসেবে বাফুফে নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। তবে আগের ম্যানেজার আমের খানকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়নি। তাকে টিম কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বর-অক্টোবর ২০২৬ এ ফিফা উইন্ডোতে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য 'ফিফা আসিয়ান কাপ ২০২৬' এর খেলা উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন বাফুফে কার্য্যনির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন। দলের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন বাফুফে কার্য্যনির্বাহী কমিটির সদস্য মো. আমিরুল ইসলাম এবং দলের টিম কো-অর্ডিনেটর হিসেবে বাফুফে ন্যাশনাল টিমস্ কমিটি সদস্য মো. আমের খান দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ২৮ আগস্ট জাতীয় দল কমিটির সভায় ম্যানেজার পদ নিয়ে একাধিক নির্বাহী সদস্য আগ্রহ প্রকাশ করেন। ওই সভায় আমিরুল ইসলামও ম্যানেজার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত তার হাতেই ম্যানেজারের দায়িত্ব তুলে দেওয়া হলো।

এদিকে প্রায় দেড় বছর জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন আমের খান। তবে তিনি বাফুফের নির্বাহী কমিটির সদস্য না হওয়ায় তার নিয়োগ নিয়ে ফেডারেশনের ভেতরে প্রশ্ন উঠেছিল। এবার নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে সেই বিতর্কেরও অবসান হলো।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলা এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ থাকছে প্রিমিয়ার ডিভিশনে।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬