ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির অ্যাডামকে নিয়ে নতুন স্বপ্ন বাংলাদেশের

০৮ আগস্ট ২০২৬, ০৪:১৪ PM
অ্যাডাম আব্বাস

অ্যাডাম আব্বাস © সংগৃহীত

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলেও প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির প্রবণতা বাড়ছে। এএফসি অ-২০ টুর্নামেন্টকে সামনে রেখে এবার যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সেই ক্যাম্পেই যোগ দিয়েছেন ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস।

ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে ফুটবলে হাতেখড়ি অ্যাডামের। ইংলিশ জায়ান্ট ক্লাবটির একাডেমিতে প্রায় চার বছর কাটিয়েছেন তিনি। এরপর বার্নলির অনূর্ধ্ব-১৮ দলে যোগ দেন। তবে চোটের কারণে বার্নলির সঙ্গে তার চুক্তি আর নবায়ন করা হয়নি।

অ্যাডামের পারিবারিক শিকড় বাংলাদেশে। তার নানা-নানি দুজনই বাংলাদেশি। মা ব্রিটিশ নাগরিক, আর বাবা জ্যামাইকান। বাবার জ্যামাইকান বংশগতির ছাপ অ্যাডামের শারীরিক গঠনেও স্পষ্ট, ফুটবলে তাকে বাড়তি সুবিধা দিচ্ছে এই বিষয়টি।

আক্রমণভাগে খেলেন আব্বাস। গোল করার পাশাপাশি সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে দেওয়ার ক্ষেত্রেও তার দক্ষতা রয়েছে। এএফসি অ-২০ টুর্নামেন্টের আগে ক্যাম্পে অ্যাডামের পারফরম্যান্স তাই নজরে থাকবে কোচিং স্টাফের। প্রবাসী এই তরুণ ফুটবলার বাংলাদেশের জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬