হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে দল ঘোষণা বাংলাদেশের

০৬ মে ২০২৬, ০৫:১৬ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

দক্ষিণ এশিয়ার শীর্ষ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপের সবশেষ দুটি আসরে শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দলটির সামনে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে দল ঘোষণা করেছে বুধবার (৬ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

যথারীতি আফঈদা খন্দকার এবারও নেতৃত্বে থাকছেন। এ ছাড়া ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার, রূপনা চাকমা, মিলি আক্তার, মারিয়া মান্দা, মনিকা চাকমা ও সাগরিকাদের মতো পরিচিত মুখরাই স্কোয়াডে জায়গা পেয়েছেন। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে মিডফিল্ডার স্বপ্না রাণী ও মুনকি আক্তার বাদ পড়েছেন। ইনজুরির কারণে দলে নেই নবীরণও।

৬ দলের এই টুর্নামেন্টে স্বাগতিক ভারত ও মালদ্বীপের সঙ্গে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। বাঘিনীদের প্রথম ম্যাচ ২৮ মে মালদ্বীপের বিপক্ষে, আর ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ ভারত। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে, আর ৬ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।

২০২২ ও ২০২৪ সালে অর্থাৎ দুই আসরেই ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ। ২০২২ সালে ৩-১ গোলে জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় সাবিনা খাতুনের দল। এরপর ২০২৪ আসরে ২-১ ব্যবধানে জয় পেয়ে শিরোপা ধরে রাখে লাল-সবুজেরা।

এই সাফল্যের ধারাবাহিকতায় ইতোমধ্যে এশিয়ান কাপের মূল পর্বেও খেলেছে বাংলাদেশ নারী দল। বয়সভিত্তিক দলগুলোর হাত ধরেও এসেছে একাধিক অর্জন। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ভারত যাচ্ছে বাংলাদেশ, লক্ষ্য একটাই—টানা তৃতীয়বারের মতো সাফের মুকুট জেতা।

বাংলাদেশ দল: আফঈদা খন্দকার (অধিনায়ক), রূপনা চাকমা, মিলি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাসসুন্নাহার, রূপনা চাকমা, মিলি আক্তার, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মোছা: সাগরিকা, স্বর্ণা রানী, হালিমা আক্তার, শিউলি আজিম, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভি আক্তার আরফিন, শামসুন্নাহার, শামসুন্নাহার জুনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, উমহেলা মারমা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9