ফিফা র‌্যাঙ্কিং অপরিবর্তিত বাংলাদেশের

২১ এপ্রিল ২০২৬, ০৬:২৪ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © বাফুফে

নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশ নিয়েই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তবে, গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে কোনো ম্যাচই জিততে পারেনি বাঘিনীরা। এতে ফিফা র‍্যাঙ্কিংয়েও তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। র‍্যাঙ্কিংয়ে আগের মতোই ১১২ নম্বরে রয়েছে বাংলাদেশ। যদিও তাদের রেটিং ৪ দশমিক ৮৭ পয়েন্ট কমে বর্তমানে ১১৬৫ দশমিক ৫৭-এ দাঁড়িয়েছে। নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে খেলেছিল লাল-সবুজেরা। পুরো টুর্নামেন্টে মোট ১১টি গোল হজম করলেও কোনো গোল করতে পারেনি তারা।

নতুন র‍্যাঙ্কিংয়ে আমেরিকান সামোয়া সবচেয়ে বেশি উন্নতি করেছে, ১৭ ধাপ এগিয়েছে তারা। সামান্য ০ দশমিক ৬২ পয়েন্ট রেটিং বাড়িয়ে এখন ১১৩০ দশমিক ৪২ পয়েন্ট নিয়ে ১২০ নম্বরে অবস্থান করছে তারা। অন্যদিকে সবচেয়ে বেশি পিছিয়েছে সুরিনাম, ১৩৯ নম্বরে নেমে গেছে তারা।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন, তাদের রেটিং এখন ২০৮৩ দশমিক ০৯। দ্বিতীয়স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, তাদের রেটিং ২০৫৪ দশমিক ৬৫। যদিও আগেই দুইয়ে ছিল তারা।

অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬