কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে এনএসইউ ইসিইর নতুন মাইলফলক

০৭ এপ্রিল ২০২৬, ১২:২৮ PM
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস-২০২৬-এর বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এনএসইউ ইসিই বিভাগ

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস-২০২৬-এর বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এনএসইউ ইসিই বিভাগ © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) সাম্প্রতিক কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস-২০২৬-এর বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিসিপ্লিন বিশ্বব্যাপী ৪০১-৪৫০ ব্যান্ডে স্থান লাভ করেছে। একই সঙ্গে এটি বাংলাদেশে সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে। এ ছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস প্রোগ্রাম বিশ্বব্যাপী ৫৫১-৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে এবং দেশে তৃতীয় অবস্থান অর্জন করেছে। 

এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। বিভাগীয় চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং আইআরসির দূরদর্শী নেতৃত্ব ও ধারাবাহিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একই সঙ্গে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুল মতিন, ইসিই বিভাগের শিক্ষক ও কর্মকর্তাদের নিষ্ঠা, পরিশ্রম এবং অবদানের প্রশংসা করেন, যাদের নিরলস প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে।

এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক একাডেমিক অবস্থান আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। ইসিই বিভাগ ভবিষ্যতেও গবেষণায় উৎকর্ষতা বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং শিক্ষা কার্যক্রমে উচ্চমান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬