এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম–স্প্রিং ২০২৬ অনুষ্ঠিত

০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ PM
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ৪ এপ্রিল (শনিবার) এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম-স্প্রিং ২০২৬ আয়োজন করে। গবেষণামূলক এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। 

ইতিহাস ও দর্শন বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদ বিন তারিক, আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ নকিব, ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের শিক্ষার্থী রিফা সানজিদা, এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামের শিক্ষার্থী মো. পারভেজ হাসান ইউসুফ তাদের গবেষণাপত্র উপস্থাপনা করেন। 

সেমিনারটি পরিচালনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রভাষক মিস সামিলা নওশিন। তিনি উপস্থাপক, আলোচক এবং প্রশ্নোত্তর আলোচনা সমন্বয় করেন।

আসিফ মাহমুদ বিন তারিক সিল্ক রোডের ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে তার গবেষণাপত্র উপস্থাপন করেন। আব্দুল্লাহ নকিব তার গবেষণায় আধুনিক যুগে আর্থিক অপরাধ মোকাবেলার বিভিন্ন দিক বিশ্লেষণ করেন। রিফা সানজিদা তার গবেষণায় বাংলাদেশের উচ্চশিক্ষায় ইংরেজি উচ্চারণ দক্ষতা বৃদ্ধিতে চ্যাটজিপিটির ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনার করেন। মো. পারভেজ হাসান ইউসুফ তার উপস্থাপনায় ২০২৪ সালের জুলাই বিপ্লবের  রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম তার স্বাগত বক্তব্যে স্নাতকোত্তর শিক্ষার্থীদের চিন্তাউদ্দীপক বিষয় বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের গবেষণামূলক দক্ষতা প্রদর্শনের জন্য প্ল্যাটফর্ম প্রদানের ক্ষেত্রে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের গৌরবময় ঐতিহ্য অব্যাহত রাখার জন্য সহকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উপস্থাপনার শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং শ্রোতাবৃন্দ  তাদের প্রশ্ন উত্থাপন করেন, গবেষণার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং উপস্থাপকদের প্রয়োগযোগ্য বিভিন্ন সুপারিশ করেন।

সমাপনী বক্তব্যে অধ্যাপক হালিমুর রশীদ খান চারটি গবেষণাপত্রের পৃথক মূল্যায়ন করেন। তিনি প্রতিটি উপস্থাপনার শক্তিশালী দিকগুলো তুলে ধরেন এবং গঠনমূলক পরামর্শ প্রদান করেন। এ ছাড়া অধ্যাপক হালিমুর রশীদ গবেষণার বিভিন্ন পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি প্রস্তাব করেন, যা তার মতে ভবিষ্যতে প্রকাশনার সম্ভাবনা বাড়াতে ও গবেষণাপত্রের মান বাড়াতে সাহায্য করতে পারে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬