এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ PM
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় রুহুল কবীর রিজভীসহ অন্যন্যরা

এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় রুহুল কবীর রিজভীসহ অন্যন্যরা © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ, মুখ্য আলোচক ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৪) বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব বেনজীর আহমেদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ, এনএসইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। 

স্বাগত বক্তব্যে অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, এই দিনে আমি স্মরণ করছি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাদের ত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, নিজেদের পরিচয়ে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।

মুখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। এই ইতিহাস শুধু স্মরণ করার বিষয় নয়, এটি নতুন প্রজন্মের নৈতিক দায়িত্ব ও জাতীয় পরিচয়ের অংশ। একই সঙ্গে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে যেতে আমাদের বিজ্ঞানমনস্ক ও আধুনিক জাতি হিসেবে গড়ে উঠতে হবে। 

প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, স্বাধীনতার ইতিহাসে প্রত্যেকের অবদানকে আমাদের জানতে হবে, স্বীকার করতে হবে। প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। এজন্য বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, প্রশাসনে নিরপেক্ষ মেধাবী জনবল নিয়োগ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি সবসময় জাতীয় ইতিহাস, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের আদর্শকে শিক্ষার্থীদের মাঝে ধারণ ও চর্চার পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাধীনতার আদর্শ ও চেতনাকে সমুন্নত রাখতে আমাদের শিল্প, সাহিত্য, রাজনীতি সব কিছুকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, তাদের অবদানকে আমরা যেন কখনো ভুলে না যাই। যারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য এক হয়েছিলেন, তাদের ইতিহাস জানা এবং সম্মানের সঙ্গে স্মরণ করা আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানের শেষভাগে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও ফটোসেশনের পর নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস) ও এনএসইউ সিনে অ্যান্ড ড্রামা ক্লাব আয়োজিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।  

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081