এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত

০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৩ PM
এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম

এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম © সৌজন্য প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এর মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম – স্প্রিং ২০২৬।’ গত শনিবার (৪ এপ্রিল) আয়োজিত এ গবেষণামূলক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।

কলোকিয়ামে ইতিহাস ও দর্শন বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদ বিন তারিক, আইন বিভাগের আব্দুল্লাহ নকিব, ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের রিফা সানজিদা এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্ন্যান্স-এর এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামের শিক্ষার্থী মো. পারভেজ হাসান ইউসুফ তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসইউ’র প্রভাষক সামিলা নওশিন। তিনি উপস্থাপনা, আলোচনাপর্ব ও প্রশ্নোত্তর পর্ব দক্ষতার সঙ্গে পরিচালনা করেন।

উপস্থাপনাগুলোর মধ্যে আসিফ মাহমুদ বিন তারিক সিল্ক রোডের ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন। আব্দুল্লাহ নকিব আধুনিক যুগে আর্থিক অপরাধ প্রতিরোধের বিভিন্ন দিক বিশ্লেষণ করেন। রিফা সানজিদা বাংলাদেশের উচ্চশিক্ষায় ইংরেজি উচ্চারণ দক্ষতা উন্নয়নে চ্যাটজিপিটির ব্যবহার নিয়ে আলোচনা করেন। অপরদিকে, মো. পারভেজ হাসান ইউসুফ তার গবেষণায় ২০২৪ সালের জুলাই বিপ্লবের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। তিনি স্নাতকোত্তর শিক্ষার্থীদের চিন্তাশীল বিষয় নির্বাচন এবং গবেষণায় সম্পৃক্ততার প্রশংসা করেন। পাশাপাশি, গবেষণামুখী কার্যক্রমে অনুষদের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।

উপস্থাপনা শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত শ্রোতারা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

সমাপনী বক্তব্যে অধ্যাপক হালিমুর রশীদ খান চারটি গবেষণাপত্রের মূল্যায়ন করেন। তিনি প্রতিটি উপস্থাপনার শক্তিশালী দিক তুলে ধরার পাশাপাশি গঠনমূলক পরামর্শ দেন। এছাড়া, গবেষণার মান উন্নয়ন ও ভবিষ্যতে প্রকাশনার সম্ভাবনা বাড়াতে বিভিন্ন পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি প্রস্তাব করেন।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬