আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি টাইগ্রেসদের

২১ এপ্রিল ২০২৬, ০৬:১১ PM
আইসিসি লোগো

আইসিসি লোগো © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়ের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ব্যাটারদের তালিকায় এগিয়েছেন শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি, আর বোলারদের মধ্যে মারুফা আক্তার উন্নতি করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) নারীদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখান শারমিন। তার ১২৭ বলে ৮৬ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৩ উইকেটে জয় পায়। এই পারফরম্যান্সে ৭ ধাপ এগিয়ে ৫৮২ রেটিং নিয়ে ২২তম স্থানে উঠে এসেছেন তিনি। বর্তমানে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিনিই শীর্ষে আছেন।

অন্যদিকে, সোবহানা ৮ ধাপ এগিয়ে ৪৪৯ রেটিং নিয়ে ৫০তম স্থানে অবস্থান করছেন। একই ম্যাচে ৫৬ বলে ৪১ রান করার পর ইনজুরির কারণে মাঠ ছেড়েছিলেন তিনি।

বোলারদের তালিকায় মারুফা আক্তার ৯ ধাপ উন্নতি করে ৩৯৬ রেটিং নিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৮ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

এ ছাড়া, নাহিদা আক্তার ও রাবেয়া খানও বোলিং র‍্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন। নাহিদা এখন ১৩তম এবং রাবেয়া ২০তম স্থানে আছেন। ওই ম্যাচে নাহিদা দুটি ও রাবেয়া একটি উইকেট শিকার করেন। বাংলাদেশি বোলারদের মধ্যে নাহিদাই শীর্ষে আছেন।

নারীদের ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৭৯০ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের স্মৃতি মান্ধানা। বোলিংয়ে ৭৫৩ রেটিং নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। আর অলরাউন্ডারদের তালিকায় ৪৯৭ রেটিং নিয়ে শীর্ষস্থান দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।

কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
  • ০২ অক্টোবর ২০২৬
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে ফাইন্যান্স ম্যানেজার পদে জনব…
  • ০২ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০২ অক্টোবর ২০২৬
অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬