কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরাদের কাতারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

২৮ মার্চ ২০২৬, ১২:০৬ AM
কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরাদের কাতারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরাদের কাতারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথমবারের মত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এর কৃষি ও বনায়ন ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ৪০১–৪৭৫-এর মধ্যে স্থান অর্জন করেছে। যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) গত ২৫ মার্চ এই র‌্যাঙ্কিং প্রকাশ করে, যা বিশ্ববিদ্যালয়টির জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

কিউএসের প্রকাশিত তালিকায় বিশ্বের প্রভাবশালী বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে এ অর্জন করে গাকৃবি। এর আগে কিউএস সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০৭১–১০৮০-এর মধ্যে। মাত্র এক বছরের ব্যবধানে এই অগ্রগতি অর্জনকে বিশ্ববিদ্যালয়টির বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গবেষণার প্রসার, আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক পরিবেশ সৃষ্টি এবং ধারাবাহিক উন্নয়নের ফলেই এই সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে কৃষি ও বনায়ন বিষয়ে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ প্রথম এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছে। এ বছর বিশ্বের ১০০টি উচ্চশিক্ষা ব্যবস্থার আওতায় ১,৯০০টির বেশি প্রতিষ্ঠানের ২১ হাজারেরও বেশি একাডেমিক প্রোগ্রামকে ৫৫টি বিষয় ও পাঁচটি ফ্যাকাল্টির ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

এছাড়াও গাকৃবি পূর্বে কিউএস সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিং ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে। একইসঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান লাভ করে।

আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬-এ গাকৃবি দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। একই সঙ্গে টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান দখল করে।

এছাড়া টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৫-এ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গাকৃবি শীর্ষস্থান ধরে রেখেছে।

অন্যদিকে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (ডব্লিউইউআরআই) ২০২৫-এর ‘গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ’ ক্যাটাগরিতে গাকৃবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে। একই তালিকায় প্রযুক্তি ও উদ্ভাবনে বিশ্বের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৭৭তম এবং বৈশ্বিক শীর্ষ ৪০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩৩১তম স্থান লাভ করে।

এ বিষয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, এটি শুধু র‌্যাঙ্কিংয়ে উন্নয়ন নয়, বরং দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন।

উপাচার্য আরও বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা পরিবেশ সৃষ্টি, আধুনিক পাঠক্রম উন্নয়ন এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে গাকৃবিকে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার কেন্দ্রে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬